বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০১৬

পুলিশের নির্যাতন এবং আমাদের লজ্জা

আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য গঠন করা হয়েছে পুলিশ বাহিনী । পুলিশ জনগনের জান মাল রক্ষা করবে । এটাই পুলিশের প্রধান কাজ । পুলিশ করেও তাই । আমি নিজেও অনেক বিপদে পরে পুলিশের কাছ থেকে সর্বাত্বক সাহায্য পেয়েছি । পুলিশকে আমি নিজেও অনেক শ্রদ্ধা করি । ধরতে গেলে বাংলাদেশ পুলিশ বাহিনীর কাছে অনেক অনেক কৃতজ্ঞ । কিন্তু কিছুদিন আগের দুটি ঘটনা দেখে পুরোপুরি আশ্চর্য হয়ে যাই । গত ০৯ জানুয়ারী ২০১৬ শনিবার পুলিশের এক কর্মকর্তা নির্যাতন করে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তাকে । এর রেশ কাটতে না কাটতেই আবারও পুলিশ দ্বারা নির্যাতন হয় ঢাকা সিটি কর্পোরেশনের আরেক কর্মকর্তা । যেইসব পুলিশ এই দুই সরকারী কর্মকর্তার উপরে অমানুষিক নির্যাতন করেছে । আমার সন্দেহ হচ্ছে এরা কি আসলেই পুলিশ ? নাকি পুলিশ রুপি জঙ্গি ? কারণ সাধারণ জনগন নির্যাতন হলে কোন কথা ছিল না । কিন্তু এখানে নির্যাতন হয়েছে খোদ সরকারী দুইজন কর্মকর্তা । অথচ এদের কোন বিচার হচ্ছে না । এভাবে চলতে থাকলে অসাধু পুলিশের সাহস দিন দিন বেড়ে যাবে । ভবিষ্যতে দেখা যাবে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা, মেজিষ্ট্র্যাট সহ বড় বড় উচ্চ পদস্থ কর্মকর্তারা পুলিশের দ্বারা নির্যাতন হবে । এক সময় দেখা যাবে সাধারণ জনগণ পুলিশের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে । তখন সাধারণ জনগণ আইন নিজের হাতে তুলে নিবে । ভবিষ্যতে দেশের আইন শৃঙ্খলা বলতে কিছু থাকবে না । দেখা যাবে  কিছুদিন পর এক সময় সৌদি আরবের আইয়েমে জাহিলিয়াত যুগের মতো এ দেশে অন্ধকার নেমে আসবে । তখন আর কারও করার কিছুই থাকবে না । তাই প্রসাশনকে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন