মধুপুর লাইফ কেয়ার হাসপাতালের সামনের অংশ
মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে স্বাস্থ্য সেবা । আর এই সাস্থ্য সেবা থেকে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে । বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে ২-৩ টি আন্তর্জাতিক মানের হাসপাতাল থাকলেও এখন পর্যন্ত জেলা এবং উপজেলা পর্যায়ে উন্নত স্বস্থ্য সেবা প্রদান করার মতো কোন হাসপাতাল নেই । যার কারণে প্রতি বছর আমাদের দেশ থেকে উন্নত চিকিৎসার জন্য প্রচুর মানুষ বিদেশ পারি জমাচ্ছেন । এই বিষয়গুলো মাথায় রেখে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় কয়েকজন ব্যবসায়ী এবং ডাক্তার মিলে একটি উন্নতমানের অত্যাধুনিক হাসপাতাল গড়ে তুলেছেন যার নাম লাইফ কেয়ার হাসপাতাল । গত ৪ঠা ডিসেম্বর ২০১৫ শুক্রবার এই হাসপাতালের শুভ উদ্ভোদন করা হয় । লাইফ কেয়ার হাসপাতালের শুভ উদ্ভোদন করেন সাবেক সফল খাদ্য মন্ত্রী এবং বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা ড. মো. আব্দুর রাজ্জাক ভোলা । উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন মধুপুর উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ মো. ছরোয়ার আলম খান আবু এবং গোপালপুর উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ ইউনুস ইসলাম তালুকদার (ঠান্ডু) । মধুপুর হাপাতালের সিনিয়র কনসালটেন্ড ও গাইনি বিশেষজ্ঞ ড. মো. আব্দুর রহিম বলেন “একমাত্র ঢাকা ছাড়া বাংলাদেশের আর কোন জেলা কিংবা উপজেলায় আমি এরকম অত্যাধুনিক উন্নতমানের হাসপাতাল দেখিনি” লাইফ কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. নুরুল আলম খান (রাসেল) বলেন “উপজেলা পর্যায়ে এরকম উন্নতমানের একটি হাসপাতাল দেখে হয়তো অনেকে মনে করবেন এখানে চিকিৎসার খরচ অনেক বেশি হবে, কিন্তু আমরা সাধারণ দরিদ্র মানুষের কথা চিন্তা করে মানুষের সাধ্যে মাঝে উন্নত চিকিৎসা দেব” । বর্তমানে হাসপাতালটি দুই তলা ভবন করা হয়েছে । হাসপাতালের চেয়ারম্যান শ্রী মধু সধন সাহা বলেন “ভবিষ্যতে হাসপাতালটি ৯ তলা ভবনে উন্নিত করা হবে এবং এই হাসপাতালটিকে একটি মেডিক্যাল কলেজে রুপান্তর করা হবে” । হাসপাতালের প্রথম তলায় আছে হাসপাতালের নিজস্ব ফর্মেসী, আধুনিক ডিজিটাল ল্যাব এবং ডাক্তারদের চেম্বার । দ্বিতীয় তলায় আছে হাসপাতাল পরিচালনা পরিষদের অফিস রুম মহিলা ও পুরুষ ওয়ার্ড, দুটি অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং জরুরী বিভাগ । এছাড়াও আন্ডারগ্রাউন্ড গাড়ী পার্কিং ব্যবস্থা্ও আছে । লাইফ কেয়ার হাসপাতালে রয়েছে 4D Colour Doppler আল্ট্রা-সনোগ্রাম মেশিন, Auto Blood Cell Counter মেশিন, Hormone পরীক্ষার মেশিন, অত্যাধুনিক আমেরিকার তৈরি বায়োকেমিষ্ট্রি মেশিন, ইলেক্ট্রোলাইট মেশিন, ডিজিটাল এক্স-রে মেশিন, ১২ চ্যানেল ই.সি.জি মেশিন, অত্যাধুনিক দুটি অপারেমন থিয়েটার, ভি আই পি এসি/নন এসি কেবিন । প্রতি রুমে পিভিএক্স টেলিফোন সুবিধা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন