সদা হাস্যজ্জল মানুষ ছিলেন ডা. এডরিক বেকার
মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি
মানুষ পেতে পারে না
ও বন্ধু
মানুষ মানুষের জন্য
হ্যা, মানুষ মানুষের জন্য । এই মানুষের সেবার জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন তাদের একজন ডা. এডরিক বেকার । তিনি একজন ডাক্তার । কিন্তু তিনি তাঁর ডাক্তারী বিদ্যাকে পেশা হিসাবে নেননি । তাঁর ডাক্তারি বিদ্যাকে তিনি বিলিয়ে দিয়েছেন হত দরিদ্র মানুষের সেবার জন্য । এজন্য তিনি বেছে নেন বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশকে । যে দেশের মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে । ১৯৭২ সালে তিনি সুইজাল্যান্ড থেকে সে দেশের বিলাসী জীবন ফেলে রেখে মানব সেবার উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে আসেন । এবং তিনি মানব সেবার জন্য বেছে নেন টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা কাইলাকুড়ি নামের ছোট্ট একটি গ্রাম । সেখানেই তিনি গড়ে তুলেন মাটির হাসপাতাল । সেখানেই তিনি হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা করেন । তাঁর হাসপাতলে ধনী, গরিব, মধ্যবিত্ব সব ধরনের রোগীর চিকিৎসার ব্যবস্থা রেখেছিলেন । ধনী এবং মধ্যবিত্ব মানুষের কাছ থেকে তিনি নামে মাত্র চিকিৎসার ফি নিতেন । এবং গরীব লোকেদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করাতেন । ওনার হাসপাতালে কোন মেডিক্যাল পাস করা ডাক্তার ছিল না । তিনি গ্রামের বেকার যুবক ছেলে-মেয়েদের নিজে ডাক্তারি প্রশিক্ষন দিয়ে তাঁর হাসপাতালে কাজে লাগাতেন । গ্রামের সবাই তাকে ডাক্তার ভাই বলে ডাকত । তিনি বাংলাদেশে আসার পর একবারের জন্যও তাঁর নিজ দেশ সুইজারল্যান্ড যাননি । বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে তাকে নিয়ে প্রতিবেদন করে । দেশের জনপ্রিয় দৈনিক পত্রিকা প্রথম আলোর শনিবারে ক্রোড়পত্র ছুটির দিনেও তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে । দীর্ঘ ৪৩ বছর বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রাম টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার কাইলাকুড়ি গ্রামে দরিদ্র মানুষের মাঝে চিকিৎসা সেবা দিয়ে অবশেষে ২০১৫ সালের ৩১ শে আগষ্ট পরলোক গমন করেন এই সাদা মনের মানুষটি ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন