টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ১০ মার্চ ২০১৫ থেকে শুরু হয়েছিল ২ দিন ব্যাপি ডিজিটাল মেলা । এই মেলা শেষ হয়েছে আজ বুধবার ১১ মার্চ ২০২৫ তে । মূলত এই মেলা মধুপুর উপজেলায় প্রথম, তাই অনেকটা হঠাৎ করেই এবং কোন প্রকার প্রচার-প্রচারনা ছাড়াই শুরু হয়েছে ডিজিটাল মেলা । মেলায় সব মিলিয়ে স্টল বসেছিল ২০ টি । বিভিন্ন ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করেন । উপজেলা নির্বাহী অফিসার বলেন- মূলত পরীক্ষামূলক ভাবে হঠাৎ করেই মেলার আয়োজন করতে হয়েছে । পরবর্তীতে এই মাসের শেষের দিকে আবার জাকজমকভাবে ডিজিটাল মেলার আয়োজন করা হবে । মেলাটি পরীক্ষামূলক হলেও মেলায় দর্শনার্থীর সংখ্যা ছিল চোখে পরার মতো । মধুপুর উপজেলায় প্রথম ডিজিটাল মেলায় কোন প্রকার জাকজমক না থাকলেও দর্শনার্থীদের আনন্দ উচ্ছাসের কোন কমতি ছিল না এই মেলায় ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন